শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ইসরায়েলি বাহিনী এগিয়ে আসছে, তবে আমরা দমে যাব না: ফ্লোটিলা থেকে শহিদুল আলম

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলায় থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, ঝোড়ো আবহাওয়ার মধ্যেই তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।

তবে এই হুমকিতে তারা ভীত নন উল্লেখ করে তিনি বিশ্ববাসীকে ন্যায়ের জন্য প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এক বার্তায় শহিদুল আলম বলেন, ‘আজ রাতে সাগর ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং আমরা বজ্রপাত ও ঝড়ের মোকাবেলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর মধ্যেই খবর আসে যে, ইসরায়েলি জলদস্যুরা সামনের ‘আলমা জাহাজটির দিকে এগিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘এটাই তারা করার চেষ্টা করে। আমাদেরটি সবচেয়ে বড় জাহাজ এবং আলমাকে আক্রমণের মাধ্যমে তারা আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু আমরা দমে যাব না।’

নিজের বার্তায় তিনি আরও জানান, ‘এই ঝড়ের রাতেও আমরা সংহতি প্রকাশ করার জন্য গান গেয়েছি এবং বিবৃতি দিয়েছি। আমরা জানি, আপনারাও আমাদের পাশে আছেন। জেগে উঠুন। প্রতিরোধ করুন। ন্যায়ের জন্য সংগ্রাম আমাদের চালিয়ে যেতেই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ