শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

হিন্দু ধর্মালম্বীদের কোটা সিস্টেমের মাধ্যমে চাকরি দেবেন তারেক রহমান: বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট / ৭৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে হিন্দু ধর্মালম্বীদের কোটা সিস্টেমের মাধ্যমে চাকরি দেবেন তারেক রহমান বলে জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সাম্প্রতি রাজশাহীর এক পূজা মন্ডপ পরির্দশনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যো্গাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

তিনি বলেন, আপনাদের ছেলে মেয়েদের জন্য চাকরির ব্যবস্থার করা চিন্তা ভাবনা করছেন তারেক রহমান। কোটা সিস্টেমের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাবেন। আপদের সন্তানদের যদি চাকরি নাও দিতে পারে প্রত্যেকটা ছেলেকে বিদেশে যাতে গিয়ে চাকরি করতে পারে তার নিরাপত্তার দিবে তারেক রহমান। এসব প্ল্যান তাদের মাথায় আছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, আমরা যুদ্ধ করেছি অনেক মা-বোন রক্ত দিয়েছে। রক্ত দিয়েছি জেল খেটেছি, আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নতুন বাংলাদেশ গঠব। সেই বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি মিলবে সবাই মিলে কর্ম করে খাবো নিরাপওায় থাকবো। কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ