শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ডা. শফিকুর রহমান হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী : ইয়াসিন খাঁন

ডেস্ক রিপোর্ট / ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খাঁন বলেছেন, যখন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে তখন সত্যবাদী শাসনব্যবস্থা কায়েম হবে। তখন যে উন্নয়ন হবে তা হবে টেকসই। এ উন্নয়নের প্রতীক হবে দাঁড়িপাল্লা। জামায়াত আমির ড. শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শান্তিগঞ্জ উপজেলার ভমভমি বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, সেবক হবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলাম। এর আগে ১৯৪৭ সালে আমরা স্বাধীন হলাম ব্রিটিশ শাসন থেকে। সেই ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটি সরকার আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেনি।

তিনি আরও বলেন, যারাই ক্ষমতায় এসেছেন তারাই তাদের পরিবার, নিজের ও আত্মীয়স্বজনের অ্যাকাউন্ট ভারী করতে লেগে গেছেন। তারা এত বেশি টাকা আত্মসাৎ করেন, তাদের নিজের অ্যাকাউন্টে জায়গা হয় না, অন্যের কাছে টাকা রাখতে হয়। তারা যদি আল্লাহকে বিশ্বাস করত, ভালোভাবে অনুসরণ করত তাহলে তারা দেশের টাকা আত্মসাৎ করত না।

জামায়াত নেতা উবায়দুল হক শাহীনের সভাপতিত্বে এবং শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ ও ভাতগাঁও ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সুজন মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলী, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দেলোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ