শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না লিটন

স্পোর্টস ডেস্ক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

লিটন কুমার দাসের বাঁ-পাঁজরের চোট সারতে দুই সপ্তাহ লাগতে পারে। বিসিবির নির্বাচক প্যানেলকে মেডিকেল বিভাগ থেকে সে রকম রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে থাকছেন না তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক করা হতে পারে জাকের আলীকে। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভারপ্রাপ্ত ছিলেন তিনি।

লিটনের খেলতে না পারার অর্থ হলো টি২০ দলে পরিবর্তন আসছে। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দলেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখ টিকে যেতে পারেন। লিটন দাস বাদ পড়লে ওয়ানডে দলেও দেখা যেতে পারে সাইফ হাসান ও নুরুল হাসান সোহানকে।

এশিয়া কাপে ১৬ জনের দল নিয়ে খেলেছে বাংলাদেশ। লিটনের জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকার বা আফিফ হোসেনকে। গতকাল এনসিএল টি২০ ম্যাচে রান পেয়েছেন খুলনার এ দুই ব্যাটার। ১৮৫.২৯ স্ট্রাইকরেটে ৩৪ বলে ৬৩ রান করেছেন সৌম্য। মিডলঅর্ডারে আফিফ হোসেন ৫০ রান করেন ৪৫ বলে। স্ট্রাইকরেট ১১১.১১ হলেও ইনিংস গড়তে ভূমিকা রেখেছেন তিনি।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পাঁচজন ক্রিকেটার যোগ দিতে পারেন ওয়ানডে দলে। তারা হলেন অধিনায়কের সঙ্গে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ