শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মীর ওপর ছাত্রদলের হামলা

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে তিন দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথা ফেটে রক্তাক্ত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হন।

আহত সাংবাদিক সুমন হাসান জানান, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।

তিনি আরও জানান, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল 24’র ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে এসে নিজের পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদল মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা আসার পূর্বেই ছাত্রদল নেতারা পালিয়ে যায়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ