শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো রানীপুকুর প্রিমিয়ার লীগ-২০২৫

মাইনুল ইসলাম, মিঠাপুকুর, রংপুর / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

“ক্রিড়াই শক্তি, ক্রিড়ায় বল”এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো রানীপুকুর প্রিমিয়ার লীগ-২০২৫ এর শুভ উদ্বোধন। স্থানীয় ক্রীড়ানুরাগী ও অসংখ্য দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখা বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে পরিচালিত করে। রানীপুকুর প্রিমিয়ার লীগের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ তৈরি হবে।

 

বিশেষ অতিথি মোঃ শরিফ হাসান সবুজ, ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপি ২নং রানীপুকুর ইউনিয়ন শাখা বলেন,এ লীগ শুধু খেলোয়াড় নয়, সমগ্র এলাকাবাসীর জন্য আনন্দ ও ঐক্যের প্রতীক হয়ে উঠবে।

 

মোঃ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক, বিএনপি ২নং রানীপুকুর ইউনিয়ন শাখা বলে“আজকের ম্যাচ থেকেই বোঝা যায়, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। এই আয়োজন ভবিষ্যতে জাতীয় তারকা খেলোয়াড় উপহার দেবে।

 

অন্য বিশেষ অতিথি মোঃ শাহাজাদা খাঁন, সাংগঠনিক সম্পাদক, বিএনপি 2নং রানীপুকুর ইউনিয়ন শাখা বলেন,খেলাধুলা মানুষকে একত্রিত করে। এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।

মোঃ আজিজুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ , স্থানীয় ইউনিয়ন বিএনপি, বলেন,তরুণদের মাঠমুখী করতে ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়।

সভাপতিত্ব করেন মোঃ আব্দুল্লাহেল কাফী, অধ্যক্ষ, রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। তিনি বলেন,আমাদের প্রতিষ্ঠান শুধু শিক্ষায় নয়, খেলাধুলায়ও এগিয়ে যেতে চায়। এ লীগ তারই একটি উদাহরণ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান, চেয়ারম্যান, আলোর পথিক ফাউন্ডেশন। তিনি বলেন,রানীপুকুর থেকে যেন জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসে, সেটাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

উদ্বোধনী ম্যাচে স্থানীয় দুটি দল মুখোমুখি হলে মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ