শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মিয়ানমারে নির্বাচন অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল

মাহজাবিন মিষ্টি / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

মিয়ানমারের জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করেছে জান্তা সরকার। এবার অর্ধেক নয়, মাত্র এক-চতুর্থাংশ আসনে প্রার্থী দিলেই দলগুলো নিবন্ধনে টিকে থাকতে পারবে বলে জানানো হয়েছে। তবে এরমধ্যেও দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে।

প্রায় প্রতিদিনই নিয়ম করে মিয়ানমারের সাগাইং অঞ্চলে হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। চলতি সপ্তাহে সাগাইং অঞ্চলের কানবালু উপ-শহরের কিয় সু গ্রামে দু’টি বোমা নিক্ষেপ করে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন।

বোমা দু’টি সরাসরি আঘাত করে গ্রামটির স্কুল ও মঠে, যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত পরিবার। বাসিন্দারা জানান, হামলার সময় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। তবুও সামরিক বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ করে।

এরই জেরে মিয়ানমার জান্তা সেনাদের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক। বোমা দু’টি সরাসরি আঘাত করে গ্রামটির স্কুল ও মঠে, যেখানে আশ্রয় নিয়েছিল বহু বাস্তুচ্যুত পরিবার। বাসিন্দারা জানান, হামলার সময় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। তবুও সামরিক বাহিনী নির্বিচারে বোমা বর্ষণ করে।

এরই জেরে মিয়ানমার জান্তা সেনাদের বিরুদ্ধে বৈশ্বিক অস্ত্র ও জ্বালানি নিষেধাজ্ঞার দাবি তুলেছে বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ