শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ছাত্রদল নেতাসহ চারজন, কারাদণ্ড প্রদান

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গাঁজাসহ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরকে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া (৩২) ও বরিশালের আমতলী উপজেলার বহিলাতলি গ্রামের বাসিন্দা বশির হাওলাদার (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গ্রেপ্তার প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘এটি সংগঠনপরিপন্থি কাজ। আমরা বিষয়টি জানার পর যাচাই করে সত্যতা পেয়েছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ