শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নীল নদের পানি যেমন নীল নয়, তেমনই জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়’

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনই জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হজরত মোহাম্মদ (স.) এর ইসলাম, কোরআনের ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে। ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে মিথ্যাচার করছে। তারা একটা মুনাফেক দল। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সব পর্যায়ের লোকজন সাপোর্ট করবে।

তিনি আরও বলেন, আগে জামায়াত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন আওয়ামী লীগ জামায়াতের লুঙ্গির নিচে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ