শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১

ডেস্ক রিপোর্ট / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং এগারো জনকে ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ