শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মানুষ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য।

গতকাল বুধবার বিকালে রাজধানীর উত্তরায় শহিদ মুগ্ধমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে। হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে।

ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ