শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।

অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ মিনিটে আসামি এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমাসহ আরো কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগপত্রটিতে আরো উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন।

তবে অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি’ পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলেন।

তারা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে চলে যান।

ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কিছুদিন আগে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়। আর যে মেয়েটি ফজলুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছিলেন তিনিই হলেন সমন্বয়ক ফারজানা তমা।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ