শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দুপুরে দাওয়াত খাইয়ে রাতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করলেন ওসি

ডেস্ক রিপোর্ট / ৭৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দুপুরে দাওয়াত দিয়ে খাবার খাওয়ানোর পর সমালোচনার মুখে রাতে তাকে গ্রেপ্তার করেছেন শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে মোক্তার বেপারীকে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কালু বেপারী কান্দি গ্রামের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি পারভেজ আহমেদ সেলিম । এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশেষ অতিথি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেই ভোজসভায় আমন্ত্রিত ছিলেন নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারী। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকে থানার ভেতর আমন্ত্রণ করে খাওয়ানোর ছবি ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনা থেকে রেহাই পেতে ভোররাতে মোক্তার বেপারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আমরা যে কাউকে গ্রেপ্তার করতেই পারি, যদি মনে হয় সে কোনো অপরাধের সাথে জড়িত আছে। ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখতেছি। কেন এমনটা করেছে তা আমরা জানবো। উনি যদি কোনো দোষ করে থাকেন উনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ