শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

এশিয়া কাপ: হংকংয়ের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ দুই দিন আগে শুরু হলেও বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি শুরু হচ্ছে আজ। আবুধাবিতে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। এশিয়া কাপে নিজেদের এই প্রথম ম্যাচে কেমন একাদশ গড়তে পারে বাংলাদেশ?

ব্যাটিংয়ে তানজিদ হাসান ও পারভেজ হোসেনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব। এই দুই ওপেনার মিলে চলতি বছরে ছক্কা মেরেছেন ৪৫টি। বলা যায়, তাঁদের মধ্যে ছক্কা নিয়ে একটা প্রতিযোগিতাও চলছে। যে প্রতিযোগিতায় এ মুহূর্তে এগিয়ে তানজিদ। তানজিদের ছক্কা ২৩টি, পারভেজ মেরেছেন ২২টি।

তিনে অধিনায়ক লিটন দাস। দারুণ ছন্দে আছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের সেরা খেলোয়াড় লিটন সর্বশেষ নেদারল্যান্ডস সিরিজেও হয়েছেন সেরা খেলোয়াড়। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দলের মধ্যে সর্বোচ্চ রানও লিটনের। ১৫ ম্যাচে ৩২.০৭ গড়ে ৪১৭ রান করেছেন লিটন। ১৯ ছক্কা মারা লিটনের স্ট্রাইক রেটও ভালো—১৩৫.৩৮।

সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা। সে ক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম।

হৃদয়ের পর বাঁহাতি শামীম হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী আছেন। জাকেরের একাদশে জায়গা নিশ্চিত। শামীমও হয়তো খেলবেন। মিডল অর্ডারে একজন বাঁহাতি থাকলে সেটা কখনো কখনো বাড়তি সুবিধা দিতে পারে।

শামীমের সামর্থ্যও বেশ ভালো। বোলিং করতে পারেন, ফিল্ডিংয়েও দুর্দান্ত। সাত নম্বরে খেলবেন অলরাউন্ডার মেহেদী হাসান। ব্যাটিং লাইনআপে এটা বাংলাদেশের দুর্বলতার জায়গা। কারণ, দ্রুত রান তোলার সামর্থ্যে মেহেদী ততটা কার্যকরী নন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০০.২৫, খেলেছেন ৪৩ ইনিংস।

বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের কাছ থেকে ব্যাটিংটাও পাবে বাংলাদেশ। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান। তানজিমের কাছ থেকেও ব্যাটিংও পাবে বাংলাদেশ। স্কোয়াডে আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে বোলার হিসেবে সাইফউদ্দিনের চেয়ে বেশি কার্যকরী তানজিম। দলেও তিনি এখন নিয়মিত মুখ। আর আবুধাবির উইকেটে বেশি রান হওয়ার সম্ভাবনাই বেশি। তানজিমের ব্যাটিং বাংলাদেশের কাজে লাগতে পারে। তাই আরেক পেসার শরীফুল ইসলামের চেয়েও একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে তানজিম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ