শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নুরের ওপর হামলার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে, সরকারের পিঠের চামড়া থাকবে না: ইশরাকের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ, দলের কয়েকজন নেতা। নুরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। নিঃসন্দেহে নুরকে হত্যা করার জন্যই এই আক্রমণ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নুরকে সরকারি উদ্যোগে অতিসত্বর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’

তিনি আরও লেখেন, ‘দোষীদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি আজ না হোক কাল হবেই। কিন্তু বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করলে এবং নুরের কিছু হলে সরকারের পিঠের চামড়া থাকবে না।’

উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হন নুরুল হক নুর। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার একটু উন্নতি হলে গত ১ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ