শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

ডেস্ক রিপোর্ট / ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনায় দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি ও জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো। এ ছাড়া রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকেছে গণ অধিকার পরিষদ।

পরিস্থতিতে আজ সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মী নেই।

দায়িত্বরত রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন।

দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত।

তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। নুর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, জ্ঞান ফিরলেও মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। তাই এখনও বলা যাচ্ছে না নুর শঙ্কামুক্ত কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্টেবল। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ