শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে আসামি করে বিএনপি নেতার মামলা

স্থানীয় রিপোর্ট / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগাছায় চাঁদাবাজি, সাইবার হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৬ জনের নামে মামলা করেছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পীরগাছা থানায় মামলাটি করা হয়।

উক্ত মামলায় আসামিরা হলেন— উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে শামছুল হক সবুজ (২২), চণ্ডিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মাহাদী হাসান বিপু (২৩), কালীগঞ্জ এলাকার শরিয়তউল্যার ছেলে সাঈদ আল কুদরী (৪৫), একই এলাকার রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৮), মোসলেম উদ্দিনের ছেলে হেলাল হোসেন (৩২) ও অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের তোজাম্মেল হক মুন্সির ছেলে রাজীব মুন্সি (৩২)। এছাড়া মামলায় ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভূঁইফোর একটি নিউজ পোর্টাল ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এছাড়াও এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে ৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়।

এ বিষয়ে মামলার বাদী আমিনুল ইসলাম রাঙা দাবি করেন, ৫ আগস্ট থেকে ‘সংবাদ৩৬৫.নিউজ’ ওয়েবসাইট ও ‘সংবাদ৩৬৫’ ফেসবুক পেজে তার ব্যক্তিগত সুনাম নষ্ট করতে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়, পোর্টালটিতে বিকৃত ও সাজানো তথ্য এবং পূর্বে ধারণ করা ভিডিও ব্যবহার করে ধারাবাহিকভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা সাইবার অপরাধ হিসেবে দণ্ডনীয়।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা পেশাদার সাংবাদিক না হয়েও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, এ ঘটনায় ৬ জনের নামে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ