শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

র‍্যাবের পৃথক যৌথ অভিযানে রংপুর কাউনিয়ার চাঞ্চল্যকর মাসুদার হত্যা মামলা ৫ পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম ও আসামিদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গত ১৮/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম মাসুদার রহমান তার দখলি জমিতে গিয়ে দেখেন যে, এজাহারে বর্ণিত আসামিগণ উক্ত জমিতে ঘর নির্মানের কাজ করছে। তাৎক্ষনিক ভিকটিম আসামিদের ঘর নির্মানে বাধা প্রদান করলে এজাহারে বর্ণিত আসামিগণ ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে এবং ২ নং আসামি এর হাতে থাকা হাসুয়া দ্বারা ভিকটিমের ঘাড়ের উপর কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে রংপুর জেলার কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৭১, তারিখঃ ১৮/০৭/২০২৫ ইং ধারাঃ ১৪৯/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ২৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ০৩.১০ ঘটিকা হতে ০৪.১৫ ঘটিকা পর্যন্ত জিএমপি, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিনস্থ চন্দ্রা টু নবীনগর এবং চন্দ্রা ফ্লাইওভার এলাকায় পৃথক ০৩টি যৌথ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ১। মোঃ আব্দুল লতিফ মিয়া (৬৫), পিতা-মৃত আছাব উদ্দিন মুন্সি, ২। মোছাঃ লাইলী বেগম (২৮), স্বামী-মোঃ আব্দুর হাকিম, ৩। মোঃ শহিদুল ইসলাম(২৬), পিতা মোঃ আব্দুল লতিফ, সর্ব সাং-নাজিরদহ বকুলতলা এবং ৪। মোঃ হাকিম আলী(২৮), পিতা-মৃত আঃ কাদের, সাং- সাধু কুটিরপাড়া, উভয় থানা-কাউনিয়া, জেলা-রংপুরদের’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পৃথক আরও একটি অভিযানে র‌্যাব-১৩ ,সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৬, সদর কোম্পানী, খুলনা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ইং ২৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় বাগেরহাট জেলার বাগেরহাট সদর মডেল থানাধীন ভিভিআইপি মোড় সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাইফুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আব্দুল লতিফ, সাং- নাজিরদহ, থানা- কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ