শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিশেষ অভিযান পরিচালনা করে রংপুরে আমিনুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আমিনুর রহমান গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে রোববার রাত ১০টার দিকে গংগাচড়া বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুর রহমান গংগাচরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলার কুঠিপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

রংপুর জেলার পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার আওয়ামী লীগ নেতা আমিনুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ