শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৬০০ পিস ইয়াবা ও ৮৭ হাজার নগদ টাকা সহ নারী ব্যবসায়ী গ্রেফতার।

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোছাঃ ঝরনা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা ও পুলিশ সদস্যরা। শনিবার (২৩ আগস্ট) রাত ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলা এ অভিযানে পীরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। এতে সেনা টহলের ১৬ সদস্য ও পুলিশের ৬ সদস্য অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম।

এসময় ঝরনা বেগমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, ৮৭ হাজার ৬০০ টাকা নগদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, ঝরনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক অভিযোগ থাকলেও পূর্ববর্তী সময়ে পুলিশের অভিযান ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানালে যৌথ অভিযান চালানো হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত আলামতসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ