শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

রংপুরের পীরগাছায় এক লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দুটি ট্রেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন অফিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২ নম্বর লাইনে প্রবেশ করতে থাকে।

ট্রেনটি প্রবেশ করতে থাকাকালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। এ সময় দোলনচাঁপা এক্সপ্রেস এবং পদ্মরাগের লোকো মাস্টার বিষয়টি বুঝতে পেরে দুটি ট্রেনেই হুইসেল দিয়ে ব্রেক ধরেন। পরে পদ্মরাগ ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১ নম্বর লাইনে প্রবেশ করানো হয়। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দুটিতে আনুমানিক হাজারের বেশি যাত্রী ছিলেন।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম জানান, কন্টোল রুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২ নম্বর লাইনে প্রবেশের জন্য সিগন্যাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেওয়ার আগেই লাইনে ঢুকে পড়েছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ