শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে বেরোবিতে চাকরি হারালেন সাবেক সমন্বয়ক রহমত আলী

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৬৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলীকে বহিষ্কার করা হয়েছে। স্কলারশিপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে জার্মানভিত্তিক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘তার (রহমত) বিরুদ্ধে নারীঘটিত একটি অভিযোগ ওঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করে। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সবকিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নেবে।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বলছেন, ‘তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ, নরমালি আমার প্রেমিকাকেও আমি না ছুঁতে প্রতিজ্ঞ, জানি না তুমি কীভাবে নাও, আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সঙ্গে থাকবে তো?’ ইত্যাদি মেসেজ দিতে দেখা যায়।

এছাড়াও কোর্স ইন্সট্রাক্টর হলেও তার বিরুদ্ধে নিয়মিত ক্লাস না করানোর অভিযোগও রয়েছে। একাধিক শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে বেশি সক্রিয়। সারাদিন প্রোগ্রামার আন্দোলন নিয়েই থাকেন তিনি।

তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, ‘তিনি (রহমত আলী) নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসতো।’

এ বিষয়ে জানতে আমাদের প্রতিনিধি রহমত আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, পুরোটাই ষড়যন্ত্র। এগুলো এডিট করে তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ