শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

মিঠাপুকুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শালমারা হাজিরহাট গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।

জানা যায়, গতকাল বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শফিকুল ইসলাম কাজ শেষে ফিড মিল থেকে বাড়ি ফেরার পথে জায়গীরহাট মিঠাপুকুরের মধ্যবর্তী স্থানে এস এ ফিড কোম্পানির কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনার ঘটে। এ সময় রংপুর থেকে বগুড়া গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের অজ্ঞাত চালক ও আরোহীও গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বদরগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহেটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ