শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ট্রাকচাপায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় লিয়াকত মন্ডল (৬০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত মফিজ মন্ডলের পুত্র।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গড়েরমাথা ইউ-টার্ন নামক স্থানে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন লিয়াকত মন্ডল। হঠাৎ কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, পুলিশি কার্যক্রম শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ