শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

রংপুরের তাজহাট রেলগেট এলাকায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে শালী-দুলাভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট রেলগেট এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শালী-দুলাভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাননিম আক্তার পান্না ও তার দুলাভাই আসাদুল ইসলাম। তারা মোটরসাইকেলযোগে নগরীর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। স্বজনরা জানান, পান্না আর আসাদুলকে সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হতে দেখেছেন। বিকেলেই তারা আর নেই–এটা বিশ্বাস করতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, রংপুর-ঢাকা মহাসড়কের এ অংশে অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির কাভার্ড ভ্যান ও ট্রাকের লাগাম টেনে ধরার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ