শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ৩৫ হাজার তালগাছ রোপণের কর্মসূচি উদ্বোধন! 

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটে বালারহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই কর্মসূচির সূচনা হয়।

ইউনিক যুব উন্নয়ন সংস্থা এবং ই-ইউ বালারহাট সামাজিক উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সড়কের পাশে পথিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।

আয়োজকরা জানান, মোট ৩৫ হাজার তালগাছ রোপণ করা হবে। এর মধ্যে ৭নং লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জ ঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশ। এবং বালারহাট উচ্চ বিদ্যালয় থেকে গোপালগঞ্জ ঘাঘট নদীর পাড় পর্যন্ত এলাকা।

উদ্বোধনের দিনেই প্রায় ২ হাজার ৯৫০টি তালগাছ লাগানো হয়েছে। পুরো প্রকল্পের জন্য ৫০ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু হাসনাত রতনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমানের পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তা মুলতামিস বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ সাইফুল আবেদীন এবং উপজেলা সমবায় অফিসার জনাবা মোছা: মাহফুজা বেগম।

এছাড়াও কর্মসূচির আর্থিক সহযোগিতা করেছেন মাইদুল ইসলাম রেভিন। ই.ইউ বালারহাট সমাজকল্যাণ সোসাইটির ৩১ জন সক্রিয় সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোশাররফ হোসেন, সাঈদ আহমেদ, আজিজার রহমান, সাদিকুর ইসলাম (কল্লোল), এলামুল মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক এবং মাহফুজুর রহমান (মধু) উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, এই তালগাছগুলো বড় হলে তা একটি টেকসই সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ ও জনজীবনকে সুরক্ষিত রাখবে।

উপজেলা ভূমি কর্মকর্তা মুলতামিস বিল্লাহ জানান, এমন মহৎ উদ্যোগে সামিল হতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি । আমি চাই মিঠাপুকুর তথা সারা বাংলাদেশে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে দেশটিকে সবুজ শ্যামলে ভরে দেয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ