শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৬/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ০৫নং লক্ষীটারী ইউনিয়নের অন্তর্গত পূর্ব মহিপুর (০৬নং ওয়ার্ড) সাকিনস্থ নাহার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে কাকিনা হতে রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মহিলা র‍্যাব সদস্য দ্বারা ধৃত আসামীর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ৪৯ (উনপঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী ময়না (৪২), স্বামী-মোঃ রাজ্জাক, পিতা-শাহআলম, মাতা-ফরিদা বেগম, বর্তমান সাং-দক্ষিণ দেবীপুর, সিংড়া, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর, স্থায়ী সাং-সাকারিয়া বানারিপাড়া, থানা ও জেলা-বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক একটি অভিযানে ইং ১৭/০৮/২০২৫ তারিখ দুপুর ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কবিবাড়ী স্মৃতিফলক সংলগ্ন কাকিনা জেবি প্রি-ক্যাডেট স্কুলের সামনে কালিগঞ্জ হতে কাকিনাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি অটোরিক্সা তল্লাশি করে চালকের সিটের নিচে সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত ১৯৬ বোতল ফেন্সিডিল ও একটি অটোরিক্সা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মানিক মিয়া (৩৪), পিতা-মোহাম্মদ হোসেন, সাং-মৌভাসা ছোট রুপাই, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামী’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ