শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

তারাগঞ্জে গণপিটুনিতে জামাই-শ্বশুর হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রংপুরের তারাগঞ্জে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত রূপলাল রবিদাস ও প্রদীপলাল রবিদাসকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতদের স্বজনেরা বলেন, ‘রূপলাল ও প্রদীপকে প্রকাশ্যে অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। হত্যাকারীদের ভিডিওতে দেখা গেলেও পুলিশ তাদের ধরতে সময় বিলম্ব করায় তারা পালিয়েছে।’

শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের মানুষের হামলা ও নির্যাতন শিকার এবং মিথ্যা অপবাদে গণপিটুনিতে প্রাণ হারাচ্ছে। সরকারকে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং দলিতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ মানববন্ধনে বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন অংশ নিয়ে নিহত প্রদীপলালের মেয়ে পলাশী রানী বলেন, ‘আমার বাবা যদি সন্ত্রাসী হতো, তাহলে তারা পুলিশের হাতে কেন দিল না? বাবার সঙ্গে আইডি কার্ড সব সময় থাকত। তারা তো জিজ্ঞাসাবাদ করতে পারত। কেন তারা আমার বাবাকে হত্যা করল? এখন আমাদের কী হবে? আমার বাবা, দাদাকে যারা হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই।’

প্রদীপলালের ছেলে আপন দাস বলেন, ‘আমার বাবা প্রতিবন্ধী। নিজে চলতে পারে না। আমার বাবার একটাই ভ্যান। সেই ভ্যান নিয়ে দাদুর বাসায় গেছিল। সে কীভাবে চুরি করবে? হত্যার অপবাদ দিয়ে হত্যাকারীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।’

প্রদীপলালের ছেলে আপন দাস বলেন, ‘আমার বাবা প্রতিবন্ধী। নিজে চলতে পারে না। আমার বাবার একটাই ভ্যান। সেই ভ্যান নিয়ে দাদুর বাসায় গেছিল। সে কীভাবে চুরি করবে? হত্যার অপবাদ দিয়ে হত্যাকারীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।’

নিহত রূপলাল ও প্রদীপলালের পরিবার জানায়, তাঁরা কখনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। শুধু অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে দলিত সম্প্রদায়ের ওপর এ রকম হামলা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ