শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা অপসারণ করলো বিএনপি ও অঙ্গ সংগঠন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে। এ খবর টি বিভিন্ন পত্রিকায় দেখার পর কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কচুরিপানা পানা অপসারণের উদ্যোগ নেয়।

সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী

বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার (১৫ আগষ্ট) সকালে নিজপাড়া গাজীরহাট দোলায় সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ কাজে সহায়তা করেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক শাজাহান আলী, সমাজসেবক শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর আলম,উপজেলা কৃষক দলের সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুল ও সাপ খাওয়া দোলার পুলের ভিতর দিয়ে। বৃষ্টির পানির প্রবল স্রোতে কচুরিপানা ভেসে গিয়ে এতিনটি সেতুর মুখে আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা,সাপ খাওয়ার দোলা ও আটানী গিরাই দোলা, সহ তিন দোলায় প্রায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।

এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ