শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় খুলে গেল ট্রাকের ৪ চাকা, চালকের সহকারী নিহত

স্থানীয় রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভুট্টার বীজবোঝাই ট্রাকের চাকা খুলে সার্ভিস লেনে ঢুকে পড়েছে। এ ঘটনায় বাসের সহকারী সুজন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাটের বাতাসন ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ভুট্টার বীজবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৪৮২) রুফ ক্রপ কেয়ার লিমিটেডের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির পিংকি বাচ্চু পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৯৭২) যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকটির চারটি চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সার্ভিস লেনে ঢুকে যায়।

উক্ত ঘটনায় বাসের সহকারী সুজন মাথায় গুরুতর জখম পান। ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় বড়দরগাহ হাইওয়ে পুলিশ তাঁকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুজনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধ্য সাদুল্যা ফকিরপাড়া গ্রাম।

এ নিয়ে ওসি উমর ফারুক বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে বাস ও ট্রাক সরানোর কাজ চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ