শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

স্ত্রীর সাথে অভিমান, বিষ পানে মুয়াজ্জিনের মৃত্যু

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রংপুরের কাউনিয়ায় বিষ পান করে মোখলেছুর রহমান(২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী গ্রামের রফিকুল ইসলামের পুত্র কোরআনের হাফেজ ও মসজিদের মুয়াজ্জিন মোখলেছুর রহমান (২২) স্ত্রীর অভিমান ও পারিবারিক অশান্তির কারণে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে সবার অজান্তে বিষ পান করে নাজিরদহ বানিয়াটারী জামে মসজিদের কাছে একটি গালামালের দোকানের সামনে এসে অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত এম্বুলেন্স যোগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুয়াজ্জিন মোখলেছুর রহমান মারা যায়। সে পূর্ব নাজিরদহ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল লতিফ শাহ বলেন লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ