শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

কাউনিয়ার গাজীর হাট কারিগরি কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাজিরহাট উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বুধবার দুপুরে বিদ্যালয় হল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র বর্মন, প্রভাষক বিপ্লব গোস্বামী সহকারী শিক্ষক ফেরদৌস জামান বিএনপি নেতা শাহিনুর আলম, ওয়াহেদুল ইসলাম, সমাজ সেবক নজরুল ইসলাম, অভিভাবক সদস্য আঃ বাতেন, কপিল উদ্দিন সহ অন্যান্য শিক্ষানুরাগী সুধীবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। সভা পরিচালনা করেন বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান । অতিথিবৃন্দ বিদ্যালয়ের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি সফিকুল আলম সফি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের সচেষ্ট হওয়ার আহবান জানান । সভাপতি মোঃ শহিদুল ইসলাম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ