শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগ নেতা সুরুজ গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় মজমুল হোসেন সুরুজ (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়াবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

জানা যায়, সুরুজ নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়াবাজার এলাকার ওয়ারেছ আলীর ছেলে। তিনি নোহালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, সুরুজের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নের অভিযোগ রয়েছে। ওসি আল এমরান বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ