শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মিঠাপুকুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, থানায় অভিযোগ

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:- / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ৮ ঘটিকায় উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের খোদ্দ কাশিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রীর ভাবি বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলছাত্রী (১৩) ঘটনার দিন সকালে তার প্রতিবেশী ভাবী আদুরী বেগমের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে প্রতিবেশী আবুল কালাম (৬০) তাকে উত্যক্ত করেন এবং অশ্লীল কথাবার্তা বলেন এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে জোরা জোরি করে মেয়েটির বুকে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গুলোতে হাত দেন।

এতে মেয়েটি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন আবুল কালাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা জানান,আবুল কালামের শুধু এই ঘটনা নয়। এর আগেও নারী কেলেঙ্কারির মামলায় জেলে গিয়েছিলেন। পরে সেটি টাকার বিনিময়ে রফা দফা করেছেন। এখন আবার এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক।

অভিযুক্ত আবুল কালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এসব কিছু করিনি। আপনারা কিছু লেখালেখি করিয়েন না। আমি রাতে আপনাদের সাথে দেখা করবো ।

তবে তার স্ত্রী জানান, নাতনী হয়, তাই একটু দুষ্টুমি করেছে। আপনারা লেখালেখি করিয়েন না। আমরা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করবো ।

মিঠাপুকুর থানার (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ