শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

দিনাজপুর বোর্ডে এসএসসির ফল চ্যালেঞ্জ করে ৫৭ জন পেলেন জিপিএ-৫, ফেল থেকে পাস ৯৯ জন

ডেস্ক রিপোর্ট / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯৯ জন। নতুন করে ৫৭ জন জিপিএ-৫ পেয়েছেন। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার পর থেকে নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন তারা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট উত্তরপত্র ছিল ৬১ হাজার ২৮৭টি। মোট আবেদন করেন ২৯ হাজার ৯৫১ জন। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৪৮৭ জনের। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪২ জন। তবে ফেল হতে কেউ নতুন করে জিপিএ-৫ পায়নি।

জিপিএ-৫ থেকে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা ৮৫ জনের। আর অন্যান্য গ্রেড হতে ৫৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। ফেল হতে উত্তীর্ণ হয়েছেন ৯৯ জন। আর ফেল হতে নতুন করে ফেল করেছেন ১২২ জন।

ফল দেখবেন যেভাবে

মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC Din ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ