শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি মালিকের

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রংপুর মহানগরীর নুরপুরে স্টেশন রোড সংলগ্ন পানামা মোড়ে ‘মেসার্স রানা স্টিল ফার্নিচার’ নামক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দোকানের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।

শুক্রবার (৮ আগষ্ট) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানের মালিক মোঃ রানা ডিআরবিকে জানান, “আমার দোকানে নতুন তৈরি করা অনেক স্টিলের র‍্যাক, আলমারি, শোকেস, খাটসহ বিক্রির জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ফার্নিচার ছিল। মুহূর্তের মধ্যে আগুন লেগেছে, তাই বেশি আসবাবপত্র সরানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, আমার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

দোকানের মালিক রানা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের উর্ধতন কর্মকর্তা জানান, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দোকানটিতে স্টিলের ফার্নিচারের পাশাপাশি ফোম, রেক্সিন ও কাঠের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন আশেপাশের দোকানে ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ