শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী নারী গ্রেফতার

তানভীর আহমাদ, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি। / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে শ্রীমতি বৃষ্টি রানী (২৪) নামে এক চিহ্নিত মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৮ই আগস্ট, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে সেনাবাহিনী ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা এবং পীরগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের নেতৃত্ব দেন পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক মো. রাকিবুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বৃষ্টি রানীর বাড়ি থেকে উদ্ধার করা হয় ১১ বোতল বিদেশি মদ, ৬ বোতল দেশি মদ, একটি মোবাইল ফোন এবং নগদ ২৬ হাজার টাকা।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত বৃষ্টি রানীর বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। তাকে এবং উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ