শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক

ডেস্ক রিপোর্ট / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

গত বছর থেকেই জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়।

তিনি বলেন, শিবির তাদের অসংখ্য বটবাহিনী দিয়ে ফেসবুকজুড়ে এক ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছিল। ভেবেছিল, এভাবেই হয়তো দায়মুক্তি পাওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল- বাংলাদেশে যত রাজাকার পরিবারের সদস্য আছে, তার বহুগুণ বেশি রয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

অনিক বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগের দরকার হয় না। দেশের জনগণই মুক্তিযুদ্ধের রক্ষক। কারণ মুক্তিযুদ্ধ এই দেশের সব মানুষের, কোনো দলের একার সম্পদ নয়।

টিএসসির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকের ঘটনাটি জামায়াত-শিবিরের জন্য বড় একটি শিক্ষা হওয়া উচিত। ক্যাম্পাসের সব সক্রিয় সংগঠন একদিকে, আর তারা একা। যতদিন তারা ৭১-এর গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা না করবে এবং যুদ্ধাপরাধীদের বন্দনা বন্ধ না করবে, ততদিন তারা এদেশে একঘরে হিসেবেই থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ