শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

রংপুর অঞ্চলে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাজা, ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রংপুর র‌্যাব ১৩ এর পৃথক অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতার ১।

সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৪/০৮/২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত ছাতকদিঘী বাজার সাকিনস্থ জাওরানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের গেটের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ৫.৩০০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা-মোঃ শমসের আলী, সাং-উত্তর জাওরানী, ০৭ নং ওয়ার্ড, ভেলাগুড়ি ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং দুপুর ০২.১০ ঘটিকার সময় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউপির ৮নং ওয়ার্ডস্থ কাঞ্চনশ্বর সাকিনে জনৈক মোঃ আব্দুল খালেক এর বসতবাড়ীর সামনে দুল্লার বাজার থেকে আমিনগঞ্জগামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত বস্তার ভেতর থেকে ৯৫ বোতল ফেন্সিডিল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ