শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রংপুরে হিন্দুপাড়ায় উস্কানী দেয়ার অভিযোগ দুই দিনের রিমান্ডে সাংবাদিক সেলিম

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গঙ্গাচড়ার হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ সোমবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে গঙ্গাচড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার হওয়া হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক। গত শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাংবাদিককে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান ৫ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় দুই দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।

উল্লেখ্য যে, এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের দুই দিনের রিমান্ড এরই মধ্যে মঞ্জুর হয়েছে। এবার ষষ্ঠ গ্রেপ্তার হাবিবুর রহমান সেলিমকেও রিমান্ডে পেল পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ