শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:- / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিঠাপুকুর উপজেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম (সাধন)-এর সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শিক্ষক সমাজ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সাংবাদিকতার মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়ন এবং সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার ওপর জোর দেন। এ ছাড়া মিঠাপুকুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর নানা সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল বলেন, ‘আমরা সব সময় মিঠাপুকুরের শিক্ষার মান উন্নয়ন চাই এবং আমরা আপনাদের পাশে আছি।’

শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম (সাধন) বলেন, ‘আপনাদের সংবাদের মাধ্যমে আমরা যে সকল সমস্যা জানতে পারি, সেগুলোর সমাধান করার চেষ্টা করি।’

এই মতবিনিময় সভাটি উভয় পেশাজীবী গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ