শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হার্ট সেন্টারে একশো’টি জটিল হার্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ( ২৮ জুলাই) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা।

রংপুর গ্রুপের পরিচালক ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারের কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, গত এক মাসে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের হার্ট সেন্টারে শতভাগ সফলতার সাথে ১০০টি করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং(রক্তনালীতে রিং পড়ানো), পার্মানেন্ট ও টেম্পোরারি পেসমেকার স্থাপন ও ডিজিটাল সাবসট্রাকশন এনজিওগ্রাফি (DSA) অপারেশন সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।

তিনি আরও যোগ করেন, এটি আমাদের জন্য অসাধারণ একটি পাওয়া। এত কম সময়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগে আমাদের হার্ট সেন্টার থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। যারা চিকিৎসা সেবা নিয়েছেন তারা এখন সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। আমরা হার্ট সেন্টারে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সল্প খরচের সকল চিকিৎসা সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে উত্তরাঞ্চলের চিকিৎসা সেবাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর গ্রুপ সর্বদা রংপুরের মানুষদের কথা চিন্তা করে এবং এই অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে নানান পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার স্থাপন করি। স্থাপনের এক মাসের মধ্যেই আমরা অভাবনীয় সাফল্য অর্জন করেছি। এই সাফল্যের পেছনে রয়েছে আমাদের দক্ষ চিকিৎসক দল, আধুনিক যন্ত্রপাতি এবং রোগীদের আস্থাভাজন স্বাস্থ্যসেবা। আমরা চাই ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে হৃদরোগের উন্নত চিকিৎসা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে। আপনাদের সহযোগীতায় আমরা এই অঞ্চলের মানুষদের সকল ধরনের সেবা দিতে চাই।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির হার্ট সেন্টারে রয়েছে আন্তর্জাতিক মানের ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, সার্বক্ষণিক(২৪/৭) নার্সিং সাপোর্ট এবং পরিপূর্ণ মনিটরিং সুবিধা। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা সেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ