শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মিঠাপুকুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:- / ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর পশ্চিম পাড়া (গয়েশপুর) গ্রামে এক বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী নিফুল মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নিফুল পলাতক।

ভুক্তভোগীর স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে রংপুর ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা বাইরে ছিলেন। এই সুযোগে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া (৪১) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। নির্যাতনের শিকার ওই নারী ইঙ্গিতের মাধ্যমে তার দেবরের স্ত্রীর কাছে বিষয়টি জানান। খবর পেয়ে তার স্বামী দ্রুত বাড়ি ফিরে আসেন।

গ্রামবাসীরা অভিযোগ করেন, নিফুল মিয়া আগেও নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তারা জানান, ধর্ষণের সময় ওই নারী প্রতিরোধের চেষ্টা করলে তাকে মারধর করে অজ্ঞান করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা নির্যাতনের প্রমাণ বহন করে।

সংবাদকর্মীদের সামনে গ্রামবাসীরা দ্রুত নিফুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্তের ভাতিজা রুমনও স্বীকার করেছেন যে তার চাচা একজন খারাপ প্রকৃতির মানুষ এবং ঘটনার পর থেকে তিনি লুকিয়ে আছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ