শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

হাসপাতালে জামায়াত আমীরকে দেখতে গেলেন এনসিপির আহ্বায়ক নাহিদ

ডেস্ক রিপোর্ট / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

হৃদযন্ত্রে জটিলতা নিয়ে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান তিনি। সেখানে আমীরের সঙ্গে তিনি একান্তে কথা বলেন। ওই সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ছিলেন বলে জানা গেছে।

আমীরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাইপাস সার্জারির জন্য আমীরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।

এছাড়াও নিজের ফেসবুক আইডিতে এডমিনের দেওয়া এক পোস্টে জামায়াত আমীর জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ সকালে হাসপাতালে এসে আমীরে জামায়াতের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা জানিয়েছেন। তারা আমীরে জামায়াতের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দো’য়া করেছেন। আল্লাহ তা’য়ালা তাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ