শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

দেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার প্রয়োজন: আমীর খসরু

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আজ রংপুরে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার দরকার, যাদের পেছনে জনসমর্থন রয়েছে। নির্বাচিত সরকার না হলে দেশে বিদেশি বিনিয়োগ আসবে না।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চেম্বার ভবনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অধিকার শীর্ষক একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, ‘দেশে একটি নির্বাচিত সরকার না থাকার কারণে প্রতিদিনই রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে দেশ। তাই একটি নির্বাচিত সরকারের দরকার, যারা জনগণের কাছে জবাবদিহি করবে। জনগণের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলবে।’

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এসাদুল হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুল হাবীব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় রংপুর অঞ্চলের ব্যবসায়ী, উদ্যোক্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সমাজের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ অংশ নিয়েছিলেন। রংপুরের বাজেট বৈষম্য,  পিছিয়ে পড়া অর্থনীতিকে চাঙা করতে করণীয় বিষয়, শিল্প-বাণিজ্য প্রসার, রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে আলোচনা করা হয় সভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ