শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বেরোবির ড. ওয়াজেদ ইন্সটিটিউটের নতুন নাম ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’

মোঃ রুম্মানুল ইসলাম রাজ, বেরোবি / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) অধীনস্থ ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের নাম পরিবর্তন করে ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ১১৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এ সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত করার লক্ষ্যই প্রতিফলিত হয়েছে বলে জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “নতুন এ নামকরণ গবেষণার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলবে।”

নতুন এ নামকরণের মাধ্যমে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মান এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, ‘ইন্সটিটিউট অব রিসার্চ এক্সিলেন্স’ নামটি ভবিষ্যতে একটি মানসম্পন্ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ