শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে লন্ডন প্রবাসীর মালামাল লুট

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে প্রবাসী একটি পরিবার। ছিনতাইকারীরা ডিবি পরিচয়ৈ তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল পরিবারটি। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় তারা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, “উনাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করেছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। এরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।”

কেউ আহত হয়েছেন কিনা, বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, “সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে।”

এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ