শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ১২’শ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর হিন্দুপাড়ায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে একজন ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় মামলাটি করেন। তবে মামলার বাদীর নাম জানা যায়নি। উক্ত ঘটনার দুদিন পর অবশেষে মামলা করা হয়েছে।

এদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আজ বিকেলে ওই হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পরদিন (রোববার) বিকাল সাড়ে তিনটার দিকে উত্তেজিত জনতা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে পুলিশের একজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসাবে ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ