শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি- ইকবাল হাসান মাহমুদ টুকু

ডেস্ক নিউজ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর সেতু পয়েন্টে অনুষ্ঠিত হলো ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় রংপুর অঞ্চলের ১১টি পয়েন্টে একযোগে ৪৮ ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এতে অংশ নিয়ে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের লাখো মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। এই নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”

কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জোনায়েদ সাকীও সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা ও উন্নয়ন হলে এই অঞ্চলের কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিস্তা পাড়ের মানুষ আজ ন্যায্য অধিকারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে।”

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জানান, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর দুই তীরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে। এ কর্মসূচির মাধ্যমে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে।”

এ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভার্চুয়ালি এ কর্মসূচিতে বিভিন্ন পয়েন্টে যুক্ত হবেন বলে জানা গেছে।

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার এ আন্দোলন ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে, যা এই অঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশ সংরক্ষণের জন্য অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ