শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আ.লীগ: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো সহযোগীও অংশ নিতে পারবে না।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে দলের আয়–ব্যয় বিবরণী জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জনগণের মধ্যে দ্বিধা আছে যে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন তাদের আশ্বস্ত করেছেন, আওয়ামী লীগের পদে থাকা কেউ স্বতন্ত্রভাবেও অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণ অধিকার পরিষদ জানতে চেয়েছে যে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েমে কাজ করেছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে জানিয়েছেন বলে জানান রাশেদ খাঁন। তিনি বলেন, সিইসিকে তারা জানিয়েছেন, জাতীয় পার্টি ও ১৪ দলও তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরিতে প্রধান সহযোগী ছিল। তাদের নিবন্ধন কেন আওয়ামী লীগের মতো স্থগিত হবে না, সেটাও জানতে চেয়েছেন।

গণ অধিকার পরিষদ তাদের আয়–ব্যয়ের হিসাবে জানিয়েছে, গত বছর তাদের আয় ছিল ৪৬ লাখ ৯ হাজার ৩০০ টাকা। এর বিপরীতে ব্যয় ছিল ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ